চুয়াডাঙ্গা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হুমায়রা হিমুর পলাতক প্রেমিককে খুঁজছে পুলিশ

Padma Sangbad
৬২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। কেউ বলছেন ‌‌‘আত্মহত্যা’, কেউ বলছেন ‘হত্যা’। কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তিনি মারা যান।

অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, হিমুর মরদেহ এখন উত্তরার বাংলাদেশ মেডিকেল হাসপাতালে রাখা হয়েছে।

জানা যায়, বিকেল ৪টার দিকে এ শিল্পীকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ সময় সঙ্গে ছিলেন হিমুর প্রেমিক ও ছোট বোন মিহির। তবে এর পরপরই কর্তব্যরত ডাক্তার পুলিশ কল করলে তার প্রেমিক হিমুর ফোন নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালে উপস্থিত আছেন শিল্পী সংঘের আরো দুই নেতা রওনক হাসান ও ঊমির্লা শ্রাবন্তী কর।

রওনক হাসান জানান, হিমুর মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে হিমুর গলায় দাগ ছিলো। পুলিশ তার প্রেমিককে খুঁজছে।

অভিনেত্রী হোমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ভুবনে আসেন। হিমু ২০০৬ সালে ‘ছায়াবীথি’ নামের টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন।

হিমু ছোটপর্দার পাশাপাশি সিনেমায় অভিয়ন করেছেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু।

আপডেট : ০৩:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩