চুয়াডাঙ্গা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মাসের শিশুর মুখে কীটনাশক দেওয়ার অভিযোগ, জীবননগরে মা আটক

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"border":1,"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১২৬

স্বামী-স্ত্রীর কলহের জেরে শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ; গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন

দৈনিক পদ্মা সংবাদ ডট কম।

চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক কলহের জেরে ১১ মাস বয়সী শিশুসন্তানের মুখে কীটনাশক দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের ঈদগাহপাড়ায় এ ঘটনা ঘটে। পরে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা সোনিয়া খাতুনকে (৩০) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পারিবারিক কলহের পর শিশুকে ঘিরে অভিযোগ
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় আলামিন (৩৫) ও তার স্ত্রী সোনিয়া খাতুনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুজনের মধ্যে মারামারির ঘটনাও ঘটে বলে পরিবারের সদস্যরা জানান।
পরিবারের অভিযোগ, আলামিন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর সোনিয়া খাতুন ঘরে ঘুমিয়ে থাকা ১১ মাস বয়সী শিশুটির মুখে ঘাস পোড়ানোর কাজে ব্যবহৃত কীটনাশক দেওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটির দাদি বিষয়টি দেখতে পেয়ে বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগও উঠেছে।
পরে পরিবারের অন্য সদস্যরা শিশুটিকে উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাস্থলে পুলিশ, মা হেফাজতে
ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোনিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শিশুটির মা সোনিয়া খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও কীভাবে শিশুটির মুখে কীটনাশক পৌঁছেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির চিকিৎসা ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপডেট : ০৫:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬