চুয়াডাঙ্গা ১১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ লাখ টাকা বোনাস ও ১ বছরের বেতনসহ ছুটি তৃতীয় সন্তান জন্ম নিলেই!

Padma Sangbad
৪৯

আন্তর্জাতিক ডেস্ক : চীনের জনসংখ্যা কমে যাওয়া এবং কর্মী সংকট কাটাতে এখন নাগরিকদের বেশি সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করছে দেশটির সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বেইজিং-ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান দা বেই নং টেকনোলজি গ্রুপ তৃতীয় সন্তানের জন্য কর্মীদের ১২ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তৃতীয় সন্তানের জন্ম দিলে নারী কর্মীদের জন্য এক বছরের বেতনসহ ছুটি এবং পুরুষ কর্মীদের জন্য ৯ মাসের ছুটি দেওয়া হবে। শুধু তৃতীয় সন্তান নয়, প্রথম ও দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও আর্থিক প্রণোদনা রয়েছে।

প্রথম সন্তানের জন্য কর্মীরা পাবেন ৪ লাখ টাকার বেশি (৩০,০০০ ইউয়ান) এবং দ্বিতীয় সন্তানের জন্য ৮ লাখ টাকা (৬০,০০০ ইউয়ান)।

চীনের সরকারি ও বেসরকারি উদ্যোগে কর্মীদের সন্তানের জন্য আর্থিক সহায়তা ও ছুটির সুযোগ আরও বৃদ্ধি পাচ্ছে। এছাড়া পাঞ্জিহুয়া শহরের স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, দুটি বা তিনটি সন্তান জন্ম দিলে প্রতি মাসে সাড়ে ৬ হাজার টাকা (৫০০ ইউয়ান) এবং ৯৮ দিনের মাতৃত্বকালীন বেতনসহ ছুটি দেওয়া হবে।

চীন এই নীতিগুলো কার্যকর করে কর্মী সংকট মোকাবিলা এবং জন্মহার বৃদ্ধির লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

আপডেট : ১১:৪৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫