চুয়াডাঙ্গা ০৮:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ দলের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা স্থগিত

Padma Sangbad
৯৮

অনিবার্য কারণ দেখিয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সঙ্গে বৃহস্পতিবারের মতবিনিময় সভা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।

তিনি বলেন, অনিবার্য কারণে কেন্দ্রীয় ১৪ দলের সঙ্গে আজকের সভাটি স্থগিত করা হয়েছে।

এর আগে ১৫ জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে ১৪ দলের মতবিনিময় সভা ডাকা হয়। সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন।

আপডেট : ০৬:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪