চুয়াডাঙ্গা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ মার্চ শেষ কর্মদিবস, বাড়তে পারে ঈদের ছুটি

Padma Sangbad
৯১

অনলাইন ডেস্ক।।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত সহজ করতে ঈদের আগে আরও একদিন ছুটি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হতে পারে। এ সিদ্ধান্ত হলে ১৬ মার্চ অফিস করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শুরু হবে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে ১৮ মার্চও ছুটি ঘোষণা করা হলে টানা ছুটির সুযোগ সৃষ্টি হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়–এর একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের ভাষ্য, প্রস্তাবটি অনুমোদন পেলে ১৬ মার্চই হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

আপডেট : ০৯:২০:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬