চুয়াডাঙ্গা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৯৭১ নিয়ে প্রচলিত ইতিহাস প্রশ্নবিদ্ধ করলেন আমির হামজা

Padma Sangbad
৪১

কুষ্টিয়া সংবাদদাতা।।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ১৯৭১ সালে জামায়াত ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে “মিথ্যা বর্ণনা” প্রচলিত রয়েছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বহু কাহিনি বাস্তবসম্মত নয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বিজয় র‍্যালি শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি আমির হামজা বলেন, বদরুদ্দীন উমরের লেখা ইতিহাসগ্রন্থ পাঠ করলে দেখা যায় যে মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রচলিত অনেক কাহিনি সত্য নয়। তার ভাষায়, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনি লেখা হয়েছে, তার বড় একটি অংশ মিথ্যা। তিনি আরও দাবি করেন, জামায়াত ইসলামি ১৯৭১ সালে যুদ্ধের বিরুদ্ধে ছিল না, বরং ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তবে এতদিন সাধারণ মানুষকে এই ব্যাখ্যা জানতে দেওয়া হয়নি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের এই বিজয় র‍্যালি আমাদের স্বাধীনতার পক্ষের অবস্থান তুলে ধরার জন্য। ভারতের আগ্রাসনের বিরোধিতা করার কারণেই আমাদের দীর্ঘদিন বিরোধী শক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, দেশকে ভারতের প্রভাবমুক্ত করে একটি স্বাধীনচেতা রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য।

আগামীর বাংলাদেশে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এই দেশে জন্ম নেওয়া প্রত্যেকেই সম্মানিত নাগরিক। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। অতীতের ইতিহাস নিয়ে টানাটানি না করে নতুন অধ্যায় রচনা করাই উত্তম।

বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, সহকারী সেক্রেটারি মাজহারুল হক, শহর জামায়াতের আমির এনামুল হকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপডেট : ০৩:১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫