চুয়াডাঙ্গা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা এগিয়ে আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Padma Sangbad
১১১

অনলাইন ডেস্ক।।

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই, অর্থাৎ বছরের ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। একইভাবে ওই বছরের এইচএসসি পরীক্ষাও এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ফল প্রকাশের পরপরই পরবর্তী ভর্তি কার্যক্রম শুরু করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার, যাতে মাঝখানে কোনো ধরনের সময়ের ব্যবধান না থাকে। এর ফলে সেশনজট কমবে এবং শিক্ষার্থীদের অপ্রয়োজনীয়ভাবে কোচিং সেন্টারের ওপর নির্ভর করতে হবে না। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পুরো শিক্ষা ক্যালেন্ডার এমনভাবে সাজানো হচ্ছে, যাতে কোনো স্তরেই শিক্ষার্থীরা সেশনজটে না পড়ে। এ কারণে ভবিষ্যতে ডিসেম্বর মাসকে পরীক্ষার জন্য নির্ধারিত সময় হিসেবে বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমানে এনটিআরসিএর মাধ্যমে এক জেলার শিক্ষক অন্য জেলায় নিয়োগ পাচ্ছেন। এ প্রক্রিয়াকে আরও সহজ করতে একটি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষকরা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। একই ব্যবস্থার আওতায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরও বদলির আওতায় আনা হবে।

তিনি বলেন, শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি সমন্বিত বদলি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে এবং এ লক্ষ্যে এনটিআরসিএ সফটওয়্যার উন্নয়নের কাজ করছে।

আপডেট : ০৩:১৮:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬