চুয়াডাঙ্গা ১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন

Padma Sangbad
৮

অনলাইন ডেস্ক।।
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে ১৫ দিন সাধারণ ও ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। তবে এসব ছুটির মধ্যে সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় মোট ছুটি হবে কার্যত ২২ দিন।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি জানান, ২০২৭ সালের জন্য অনুমোদিত ছুটির তালিকায় সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন রাখা হয়েছে। সব মিলিয়ে সরকারি ছুটির সংখ্যা দাঁড়িয়েছে ২৯ দিন।

আপডেট : ১০:৫৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬