চুয়াডাঙ্গা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৯১ কোটি টাকা আত্মসাৎ: জামালপুরের জামায়াত নেতা কারাগারে

Padma Sangbad
১২৫

অনলাইন ডেস্ক।।

জামালপুরের মাদারগঞ্জে একটি সমবায় সমিতির ৩৯১ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর এক সাবেক আমিরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার বিকেলে আসামিকে জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোমানা আক্তার তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া আব্দুল ওয়াহেদ (৫৫) ‘আল আকাবা বহুমুখী সমবায় সমিতির’ পরিচালক এবং উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। এ ছাড়া তিনি মিলন বাজার ভাঙবাড়ি ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর ক্যাম্প)। র‍্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর লাবিদ আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আটকের বিষয়টি জানান। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ২০২৫ সালে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগে থানায় মামলা করেন এক ভুক্তভোগী। এই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে এবং সবকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় জানান, আল আকাবা বহুমুখী সমবায় সমিতিতে মোট গ্রাহক সংখ্যা ছিল ১২ হাজার ৬৬১ জন। এসব গ্রাহকের আমানতের মোট পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতির অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার র‌্যাব কর্তৃক গ্রেপ্তারের পর তাকে থানায় সোপর্দ করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আপডেট : ০২:৩৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬