চুয়াডাঙ্গা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

৩ ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত

Padma Sangbad
৩৫

মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওলিনগর নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিপন আলী(১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার খালাতো ভাই খোকন (২৩)।

আজ বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা গাংনী উপজেলার ওলিনগর নামক স্থানে সাড়ে ৬ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিপন আলী গাংনী উপজেলার চিৎলা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিহত শিপন আলী ও তার খালাতো ভাই খোকন মোটরসাইকেল যোগে গাংনী থেকে বামন্দির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওলিনগর নামক স্থানে পৌঁছুলে দ্রুতগামী একটি সবজি বোঝায় ট্রাককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সামনের দিক থেকে আসা অপর একটি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এসময় গুরতর আহত হন আহত খোকন।
স্থানীয়রা আহত খোকনকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানেই তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অপরদিকে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী পৌর এলাকার পল্লী বিদ্যুতের সামনে রাস্তার নির্মাণাধীন পানি দেয়ার ট্রাকের চাকায় স্পৃষ্ট হয়ে গাংনী উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান ও জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান সংগ্রাম গুরুতর আহত হয়েছেন।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা হেছে, মোস্তাফিজুর রহমান রাস্তার উপর কয়েকটি ছাগল দেখে রাস্তার উপর মোটরসাইকেল নিয়ে দাঁগিয়ে ছিল। এসময় পানি ছিটানো ট্রাক পেছন দিকে যাওয়ার সময় তাকে রাস্তার ডিভাইডারের সাথে ১০/২০ গজ নিয়ে যায়। এতে তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের সমস্ত মাংস খসে পড়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল আরও জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পরর্বতীতে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এর আগে, বিকাল সাড়ে ৩টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার আকুবপুর গ্রামে
মোটরসাইকেল-লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলেন, গাংনী উপজেলার পীরতলা গ্রামের সৌদি প্রবাসী আলেক হোসেনের ছেলে সিয়াম হোসেন (১৮) ও একই গ্রামের আরেক সৌদি প্রবাসী সোহরাব হোসেন ওরফে সেন্টুর ছেলে আব্দুল্লাহেল বাকী (১৮)। নিহত দুজনেই কুষ্টিয়া ইসলামিয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র।

আপডেট : ১২:২২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫