চুয়াডাঙ্গা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৭ কলেজের অধিভুক্তি বাতিল করতে আল্টিমেটাম

Padma Sangbad
৭২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে রাজধানীর সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিক্ষোভ বিশ্ববিদ্যালয়ে মিছিল শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান তারা।

‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলা থেকে কেন্দ্রীয় লাইব্রেরি, সামাজিক বিজ্ঞান ভবন, সূর্য সেন হল হয়ে প্রশাসনিক ভবনে আসেন। প্রশাসনিক ভবনে এসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বরাবর স্মারকলিপি দেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ‘যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজেদের শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে, সাত কলেজ সেখানে আরও বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সাত কলেজ আমাদের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে বিরূপ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষা-শিক্ষক অনুপাত, শিক্ষকদের গবেষণা, সাইটেশনসহ বহু দিক দিয়ে শুধুমাত্র সাত কলেজ আমাদের যুক্ত থাকার কারণে আামাদের র‌্যাঙ্কিং অনেক নিচে নেমে যাচ্ছে। আমরা এই বোঝা থেকে চূড়ান্ত মুক্তি চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অস্তিত্বের প্রশ্নে আমরা সর্বোচ্চ দ্রুত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের অধিভুক্তি স্বায়ীভাবে বাতিল চাই।’

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিক্ষোভ সমাবেশ শেষে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিয়েছি এবং ৭২ ঘণ্টার একটা সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কর্মসূচি চালিয়ে যাওয়ার মাধ্যমে ভালো কিছু পেতে পারি ইনশা-আল্লাহ। উপাচার্য রাতে ইউজিসির চেয়ারম্যান, সচিবসহ অন্যদের সাথে বসে আমাদের আপডেট জানাবেন। যতক্ষণ অধিভুক্তি বাতিল হচ্ছে না, আমরা ঘরে ফিরে যাচ্ছি না।’

আপডেট : ০৭:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪