চুয়াডাঙ্গা ০৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ হাজার প্রতিষ্ঠানের ছাড়পত্র নেই

Padma Sangbad
৬৬

পরিবেশ অধিদপ্তরে যশোরের আওতাধীন বৃহত্তর যশোরের ৪ জেলা যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলের ২১ উপজেলায় ৬৭ ভার্সনের ৯ হাজার প্রতিষ্ঠান চলছে পরিবেশের ছাড়পত্র ছাড়াই। এর মধ্যে যশোর ও মাগুরার ১২ উপজেলায় ৫ হাজারেরও উপরে বিভিন্ন ভার্সনের মিল কল কারখানা, বেকারী, ইট ভাটা ও অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থান। কিন্তু জনবল সংকটের কারণে তদারকি ব্যবস্থা কিংবা ব্যবস্থা গ্রহণ করতে পারছে না অধিদপ্তর। দ্ইু জেলার বিপরীতে যশোর অফিসে সৃষ্ট পদ মাত্র ১৪ টি। এর মধ্যে লোকবল আছেন মাত্র ৫ জন। খাতা কলমে ইটভাটাসহ অনুমোদিত উৎপাদন প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার।
পরিবেশ অধিদপ্তর সূত্রের দাবি, ওই ৯ সহ¯্রাধিক ছোট বড় উৎপাদন, ফিটিং, প্যাকেজিং, রাসায়নিক প্রতিষ্ঠান ও কারখানা ছাড়পত্র ছাড়া চলায় সরকার মোটা অংকের রাজস্ব বঞ্চিত হচ্ছে বছরের পর বছর। এছাড়া ছাড়পত্র প্রদানের সময় সরকারি ফি ও বছর পার হলে নবায়নে বিশাল অংকের রাজস্ব সরকারের ঘরে আসতে পারে। সচেতনতার অভাবে এবং বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও যথেচ্ছার কারণে ছাড়পত্র ছাড়াই অনেক প্রতিষ্ঠান সংযোগ পেয়ে যাচ্ছে। আার গজিয়ে উঠছে প্রতিষ্ঠান। যথাযথ সার্ভে ও তদারকি তরান্বিত করতে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নিতে উচ্চ মহলের হস্তক্ষেপ জরুরি।

পরিবেশ অধিদপ্তর ও দোকানপাট পরিদর্শন অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, ৫ জন শ্রমিক থেকে শুরু করে অর্ধশত শ্রমিক কাজ করে এমন অগনিত উৎপাদন প্রতিষ্ঠান গড়ে উঠেছে বৃহত্তর যশোরের বিভিন্ন শহর পাড়া-মহলা, বাজার, এমনকি প্রত্যন্ত অঞ্চল গ্রামেও। বিস্কুট, চানাচুর, পাউরুটি, গুল, মাজন, রাইস মিল, ওয়েলডিং, করাত কল, আইক্রিম ফ্যাক্টরি, মবিল খারখানা, গ্রিস কারখানা, সার কারখানা, বিভিন্ন ভার্সনের প্লাস্টিক কারখানা, বেকারী, হোটেল, রেস্টুরেন্ট, এনিমেল গ্লু, ইদুর নাশক, রিফ্যাক্টরিজ, হাসপাতাল, ব্যটারি প্রতিষ্ঠান, টায়ার টিউব, কার্পেট বোড রাসায়নিক, পালিশ, কৃত্রিম রাবার, চিনি, কাপড় রঙ রাসায়নিক প্রক্রিয়া করণ, লোহা ওই ইস্পাত প্রস্তুত, এসিডসহ আরো অনেক ভার্সনের প্রতিষ্ঠানের পরিবেশের ছাড়পত্র নেই। যথাযথ সার্ভের অভাবে এর পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যানও খাতা কলমে নেই পরিবেশ অধিপ্তরের কাছে। তবে কয়েকটি এলাকায় এসব প্রতিষ্ঠানের সংখ্যা ও অবস্থান অনুযায়ী যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল জেলায় প্রতিষ্ঠানের সংখ্যা বিবেচনায় কম পক্ষে ১০ হাজার। আর দুই জেলার এসব প্রতিষ্ঠানের পরিবেশের দিক দেখা শুনার জন্য যশোর পরিবেশ অধিদপ্তরে এখন জনবল মাত্র ৫ জন। এখানে অনুমোদিত পদের সংখ্যা ১৪ জন। আছেন একজন উপ পরিচালক। দুই জন সহকারী পরিচালকের মধ্যে আছেন একজন, দুই জন পরিদর্শকের মধ্যে আছেন ১ জন। দুই জন নমুনা সংগ্রহকারীর মধ্যে আছেন ১ জন। অফিস সহকারী পদে কেউ নেই। পদটি শূন্য। ড্রাইভার আছেন একজন। বিপুল সংখ্যক যে প্রতিষ্ঠান ছাড়পত্র নেয়নি তাদের ছাড়পত্র নেয়ার কিংবা বিধি বহির্ভূত চলা প্রতিষ্ঠানগুলোকে নোটিশ দেয়ার কাজটিও হচ্ছে না। এছাড়া পরিবেশ অধিদপ্তরে জনবল দেয়ার ব্যাপারে অধিদপ্তরের তেমন কোন উচ্চবাচ্য নেই।

তবে খাতা কলমে সার্ভে হিসেব না থাকলেও ২০১০ সাল থেকে যশোর অধিদপ্তরের কার্যক্রম শুরু হয়। আর গত ১২ বছরে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের আওতায় এসেছে মাত্র ১ হাজারের মত প্রতিষ্ঠান। আর এদের মধ্যে ৯ হাজার প্রতিষ্ঠান রয়েছে পরিবেশের ছাড়ের বাইরে। আবার নতুন অনেক প্রতিষ্ঠান পরিবেশের ছাড়পত্র ছাড়াই গজিয়ে উঠছে।
পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ অনুযায়ী, ৭৬ ভার্সনের প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নিতে পরিবেশ ছাড়পত্র অত্যাবশ্যকীয় করা হলেও অনেক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ লেগে যাচ্ছে। পরিবেশ ছাড়ের বাইরে থাকা এ অঞ্চলের শিল্প কারখানা, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, বিভিন্ন খাদ্য উৎপাদন প্রতিষ্ঠান, খাবার হোটেল, ইটভাটা, বরফ কল, আইসক্রিম ফ্যাক্টরি, রাইস মিল, হলুদ মিল, জর্দা খারখানা, বেকারী শিল্প কারখানা, রাসায়নিক পদার্থ ব্যবহারের প্রতিষ্ঠান থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে। তেমনি পরিবেশ আইন ভুলুণ্ঠিত ও পরিবেশের উপর প্রতিকুল প্রভাব ফেলছে উৎপাদন প্রতিষ্ঠানগুলো। বৈধতার জন্য আনতে হলে সরকারি বিধি অনুযায়ী এ প্রতিষ্ঠানে আবেদন করে অনুমোদন নিতে হবে। অনুমোদন না থাকায় পরিবেশ অধিদপ্তরের খাতায় নাম থাকছে না। আর এ কারণে তদারকি ও নিয়ন্ত্রণও নেই পরিবেশ অধিদপ্তরের।
সূত্রেরর দাবি, বিপুল সংখ্যক এ প্রতিষ্ঠান অনুমোদনের আওতায় আসলে একটি স্বচ্ছ সিস্টেমের মধ্যে চলবে ওই প্রতিষ্ঠানগুলো। তেমনি এই সেক্টরে নানা অসংগতি ও অনিয়ম কমে যাবে। পরিবেশ ঝুঁকিও কমবে। মানুষের স্বাস্থ্য নিরাপত্তা ও সার্বিক কল্যাণ পরিবেশ সমুন্নত রাখতে ঝুঁকিপূর্ণ উৎপাদনশীল কারখানা বন্ধ করে আইনের আওতায় এসে প্রতিষ্ঠান পরিচালনার আহবান জানানো হয়েছে পরিবেশ অধিদপ্তর থেকে।
দুই জেলার ১২ উপজেলার উৎপাদন প্রতিষ্ঠান তদারকি করা ঘোপ ডিআইজি রোডের যশোর অফিসে কর্মরত অফিসার কর্মচারী মিলিয়ে ৫ জনের জন্য একেবারেই অসম্ভব। এটা একটা হাস্যকর ব্যাপারও বটে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য এই জনবল এক বছর ২৪ ঘন্টা ঘুরেও এ অঞ্চলের সব প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাতে পারবে না।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর যশোরের উপ পরিচালক সাঈদ আনোয়ার গ্রামের কাগজকে জানিয়েছেন, জনবল সংকটের কারণে প্রয়োজনীয় প্রচার প্রচারনাও কম হচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ইতিবাচক মনোভাবের অভাবে অনেক উৎপাদন প্রতিষ্ঠান অনুমোদনের আওতায় আসেনি। অধিদপ্তরের যশোর অফিসের জন্য ১৪ টি সৃষ্ট পদ থাকলেও মাত্র ৫ জন রয়েছেন। যেখানে সৃষ্ট পদও কম। আবার সেই সৃষ্ট পদের ৯ জন নেই। কাজেই আবেদন করা প্রতিষ্ঠানগুলোতেই খোঁজ নেয়ার সময় পাওয়া যাচ্ছে না। তিনিসহ মাত্র ৫ জনের জনবল দিয়ে যতদুর সম্ভব অনুমোদনের বাইরে থাকা প্রতিষ্ঠানগুলো সনাক্ত করে নোটিশ করার চেষ্টা ও তাগিদ অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এ যাবৎ এক হাজারের মত প্রতিষ্ঠান পরিবেশের ছাড়ের আওতায় এসেছে। যাতে করে নিজ উদোগে প্রতিষ্ঠান মালিকগণ পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্রের জন্য আবেদন করেন এবং পরিবেশ আইন মেনে চলেন। সে জন্য মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এসব খবর মিডিয়াতেও দেয়া হচ্ছে, যাতে করে সতর্ক ও সচেতন হয়ে পরিবেশের ছাড়ের উপর মনোযোগী হন মালিকগন।

আপডেট : ১১:৩৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩