চুয়াডাঙ্গা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর সিটি কলেজ ছাত্রদল সম্পাদক ছুরিকাহত

Padma Sangbad
১৫

যশোর প্রতিনিধি:

যশোর সরকারি সিটি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল হাসানকে (২৩) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে কলেজ সংলগ্ন গলিতে তিনি এই হামলার শিকার হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, দুপুরে যশোরের মোল্লাপাড়া আমতলা এলাকার অঙ্কন নামে এক যুবকের সাথে ফয়সালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে অঙ্কন ধারালো ছুরি দিয়ে ফয়সালকে লক্ষ্য করে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত আটক করতে পুলিশি অভিযান চলছে।

আপডেট : ১২:৩৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬