চুয়াডাঙ্গা ১০:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নাটোরে ধানক্ষেতে তিন লাশ, পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল

Padma Sangbad

নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার (৬ ডিসেম্বর) ভোররাতের কোনো একসময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডে দুয়ারিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার রাজাপুরে বলে প্রাথমিকভাবে জানা যায়। নিহতরা হলেন- ফাইসাল, সজিব এবং সোহান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা ও স্থানীয়রা জানান, ভোররাতের কোনো একসময় উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের গোপালপুর টু রাজাপুর রোডে দুয়ারিয়া মোড় এলাকায় রাস্তার পাশে একটি ধানের ক্ষেতে নিহত তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে নাটোর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মরদেহের পাশে একটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে থাকতে দেখা যায়।
তবে এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি কোনো হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ।।

আপডেট : ১০:২৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০