চুয়াডাঙ্গা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার হতে ১কেজি গাজাসহ গ্রেফতার ১

Padma Sangbad
১৬৪

নিজস্ব প্রতিবেদক।
বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এতদসংক্রান্তে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৫:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ কামাল উদ্দিন এর নেতৃত্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন। পরবর্তীতে ১০ ডিসেম্বর ২০২০ ইং তারিখ সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজারের সোনালী ব্যাংক লিঃ এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ সাবু বিশ্বাস (৪০), পিতা- মোঃ নওয়াব আলী বিশ্বাস, সাং- দমদমা, (১ নং ওয়ার্ড), থানা-কুমারখালী ও জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল হতে ০১ কেজি গাঁজা এবং মাদক বিক্রয়লব্দ নগদ ১৭৫০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারার মামলা করা হয়।

আপডেট : ০৪:৪৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০