চুয়াডাঙ্গা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাস্তায় নিন্মমানের ইট-বালি, খোঁয়া ব্যবহারের অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন

Padma Sangbad

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার রাস্তার কাজ সিডিউল অনুযায়ী না করে নিন্মমানের ইট-বালি, খোঁয়া ব্যবহারের অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।আজ সকালে শৈলকুপা পৌরসভার ৪নং ওয়ার্ডের সাতগাছি এলাকার বাসিন্দারা ব্রীজ মোড়ে এই মানববন্ধন ও বিক্ষোভ করে। পৌর এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভে গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। তারা দাবি করেন, পৌরসভার অবহেলীত সাতগাছি গ্রামের ভেতর দিয়ে দীর্ঘদিনের কাঙ্খিত সড়কের পাকাকরণ কাজ শুরু হলেও নিন্মমানের খোঁয়া ও ইট-বালি দিয়ে মেকাডম সম্পন্ন করা হয়েছে। রাস্তার দুপাশে পর্যাপ্ত এজিং করা হয়নি, পাশে মাটি না দেয়ায় বর্ষা এলেই রাস্তা ভেঙ্গে পড়বে বলে তাদের অভিযোগ।প্রসঙ্গত, প্রথম শ্রেণীর শৈলকুপা পৌরসভায় গুরুত্বপূর্ণ নগর এলাকা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়, ৭৬ লক্ষ টাকা ব্যায়ে ৪নং ওয়ার্ডের সাতগাছি গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক হতে আউশিয়া মুখি পৌনে ২কিলোমিটার রাস্তা পাকাকরণের কাজ চলছে। এরই মধ্যে সড়কটির মেকাডম সম্পন্ন হয়েছে। চলতি জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।সড়কটি নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধন প্রসঙ্গে সাব কন্ট্রাক্টর সাবের হোসেন জানান, সড়কটির কাজ চলমান, মাটির কাজ ও পাইলিং হবে, উন্নয়ন বাধাগ্রস্থ করতে এখনই একটি মহল এসব করছে।পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, তাদের দপ্তরে কোন ধরনের খোঁজ-খবর না করেই কিছু মানুষ এমনটি করছে। যতটুকু কাজ হয়েছে খোঁয়া, ইট-বালি মানসম্মতই আছে বলে দাবি করেন তিনি।।

আপডেট : ১২:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১