চুয়াডাঙ্গা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা হতে এক হাজার ৩৫ পিস ইয়াবাসহ আটক ২

Padma Sangbad
১০৮

অনলাইন ডেস্ক।

চুয়াডাঙ্গার মাদক কারবারি সিপরা খাতুন (৬০) ও আজাদ হোসেন (৪৫) নামে দুইজনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার ভোরে সিপরার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৩৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটক সিপরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমানপাড়ার বাবুল হোসেনের স্ত্রী এবং আজাদ হোসেন ঢাকার কেরানীগঞ্জ শুভাঢ্যা উত্তরপাড়ার মৃত চুন্নু মিয়ার ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে শিপরার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক করা হয় সিপরা ও আজাদকে। এসময় তাদের কাছ থেকে এক হাজার ৩৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
সহকারী পরিচালক আরো বলেন, সিপরা ও আজাদ আলোচিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।

আরও পড়ুন-গীতিকার বিশুর দু’কন্যা সন্তানের দায়িত্ব নিলেন নগর বাউল জেমস্

একাধিকবার জেলেও গেছেন। জামিনে বের হয়ে আবারও মাদক কারবার শুরু করেন তারা। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

আপডেট : ০৫:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩