চুয়াডাঙ্গা ১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা-ভূমিধসে বিপর্যস্ত হাইতিতে ৪২ জনের মৃত্যু

Padma Sangbad
১৮০

অনলাইন ডেস্ক।

প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে ৪২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৮৫ জন।

সোমবার এক বিবৃতিতে হাইতির বেসামরিক সুরক্ষা সংস্থা এ তথ্য জানায়। খবর: সিএনএন।

সপ্তাহব্যাপী ভারী বৃষ্টিপাতে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।

জাতিসংঘ জানিয়েছে, তীব্র বৃষ্টিপাতে হাইতির কয়েকটি নদীর পানি উপচে পড়ছে। এ পরিস্থিতিতে আকস্মিক বন্যা, পাহাড় এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।

এ দুর্যোগে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে এবং ১১ জন নিখোঁজ রয়েছেন বলেও সংস্থাটি জানায়।

হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি এক টুইট বার্তায় জানান, সরকার, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একত্রে পরিস্থিতি মোকাবিলা করছে।

বৃষ্টি অব্যাহত থাকায় মৃত্যু বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্যা কবলিত এলাকায় কাজ করছে জরুরি পরিষেবাগুলো।

এক টুইটে বিশ্ব খাদ্য সংস্থা (ডব্লিউএফপি) জানায়, তারা দ্রুত বাস্তুচ্যুত লোকদের জন্য খাবার সরবরাহ শুরু করবে।

পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হতে পারে তা আবহাওয়া পূর্বাভাসে এখনও জানা যায়নি।

আপডেট : ১২:৩৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩