চুয়াডাঙ্গা ০৭:১০ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় নির্বাচনের দাবি বিএনপি প্রার্থী সালাহউদ্দিনের

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ৯৫ ভাগ কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, এখানে ভোটারবিহীন নির্বাচন হচ্ছে। আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। এটা প্রহসনের নির্বাচন। তারপরও নির্বাচনে শেষ পর্যন্ত দেখতে চাই। দেশবাসীকে দেখাতে চাই, এই কমিশন প্রহসনের নির্বাচন করছে।আজ শনিবার বিকেলে ভোট চলাকালে তিনি এই দাবি জানান। এ সময় তিনি পুনরায় নির্বাচনের দাবি জানান।
সালাহউদ্দিন বলেন, ১৪ ওয়ার্ডের অধিকাংশ ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি কেন্দ্র পরিদর্শন করে আমাদের কোনও এজেন্ট পাইনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে আজ পর্যন্ত কোনো নির্বাচন করতে পারেনি। তাই আজকের নির্বাচনও সুষ্ঠু হবে না বলেই আমি মনে করি। বেশিরভাগ কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।শনিবার সকাল ৯টায় এ আসনে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ১৪টি ওয়ার্ড এবং ডেমরা, যাত্রাবাড়ী এবং কদমতলী থানার কিছু অংশ নিয়ে এ আসন বিস্তৃত। এসব এলাকার ১৮৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

আপডেট : ১২:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০