চুয়াডাঙ্গা ০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীকাল মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

Padma Sangbad
১০

অনলাইন ডেস্ক।।

মৌলভীবাজারে আগামীকাল বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী তিনি ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর উপজেলায় আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে তিনি দুসাই রিসোর্টে একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে মৌলভীবাজার জেলা প্রশাসন বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম গ্রহণ করেছে। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়ক এবং সিলেট-মৌলভীবাজার সড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। পাশাপাশি ঝোপঝাড় পরিষ্কার, সড়ক মেরামত ও সৌন্দর্যবর্ধনের কাজও চলছে।

জেলা শহর ও শ্রীমঙ্গল শহরের ফুটপাত দখলমুক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর যাতায়াতের রুটে সার্বিক নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়া জেলা সার্কিট হাউজ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সংস্কার কাজ সম্পন্ন করা হচ্ছে।

সমাবেশের জন্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মঞ্চ নির্মাণ ও সংস্কার কাজ চলছে।

প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও সফরকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

আপডেট : ০২:০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬