চুয়াডাঙ্গা ০৮:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে হাতকড়া পরা আসামি রাতে পলালেও সকালে গ্রেপ্তার

Padma Sangbad
১২

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের কোটচাঁদপুরে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় পুলিশ ফাড়ি থেকে পালিয়ে যান এক পরোয়ানাভুক্ত আসামি। পরে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে তার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে পুনরায় হাতকড়া পরা অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম ফরিদ হোসেন (২৮)। তিনি উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। তার মায়ের করা চুরি ও মারধরের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত আট টার দিকে উপজেলার ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাফদারপুর পুলিশ ফাড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফরিদ হোসেনকে গ্রেপ্তার করেন। পরে তাকে হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাড়িতে রাখা হয়। রাতের কোনো একসময় তিনি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি চালানোর পর শনিবার সকালে এক আত্মীয়ের বাড়ি থেকে ফরিদ হোসেনকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাতকড়া পরা অবস্থায় সাফদারপুর পুলিশ ফাড়ি থেকে পালিয়ে যাওয়া আসামিকে রাতভর অভিযান চালিয়ে শনিবার সকালে হাতকড়া পরা অবস্থায় পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আপডেট : ০৩:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬