চুয়াডাঙ্গা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের লিঙ্গ কর্তন করলেন মহেশপুরের এক যুবক

Padma Sangbad
১৪

ঝিনাইদহ প্রতিনিধি।।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর এক যুবক নিজের লিঙ্গ নিজেই কর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত যুবক মো. সালাউদ্দিন (২২) একই গ্রামের সন্তোশ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তাদের আদি বাড়ি একই উপজেলার চাপাতলা গ্রামে। পরে তার বাবা ঘরজামাই হিসেবে গাড়াপোতায় বসবাস করতেন।

দীর্ঘদিন মাদকাসক্তির কারণে সালাউদ্দিনকে অন্য এলাকা থেকে চলে আসতে হয়। এরপর তিনি ও তার মাসহ রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। এলাকাবাসীর দাবি, ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের লিঙ্গ নিজেই কর্তন করেন। তবে এ দাবির সত্যতা এখনো প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য বলে তিনি জানান।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয় ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, “ঘটনার বিষয়ে আমরা তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টির প্রকৃত কারণ যাচাই করে আইনগতভাবে প্রয়োজনীয ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি চিকিৎসকদের পর্যবেক্ষণ ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপডেট : ০৩:৩৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬