চুয়াডাঙ্গা ০৭:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন প্রেস সচিব

Padma Sangbad
১১৫

অনলাইন ডেস্ক।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। আগামী ২৩ থেকে ২৫ আগস্ট নয়াদিল্লি সফর করতে পারেন বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আজ শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ রয়টার্সকে বলেন, ‘সফরের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।’

এদিকে আজ নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকেও সম্ভাব্য সফর নিয়ে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর নিয়ে এ মুহূর্তে আমার কিছু বলার নেই। কোনো অগ্রগতি হলে জানানো হবে।’

অন্যদিকে, সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। আজ দুপুরেই তারেক রহমানের আসন্ন দিল্লি সফর ঘিরে একটি প্রাতিষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা তড়িঘড়ি প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।

আপডেট : ০৪:৪৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬