চুয়াডাঙ্গা ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা সরকারি কলেজ পরিদর্শনে জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোমিন মালিতা

Padma Sangbad
১১৯

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কলেজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম শাহ আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় কলেজের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি শামসুজ্জামান মিশা ও সহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন, দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোফাজ্জেল হোসেন মোফা, সাধারণ সম্পাদক পলাশ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শোয়েব আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হায়, সাংগঠনিক সম্পাদক লিখন হোসেন, যুগ্ম সম্পাদক নাফিজ ইকবাল, মুশফিকুর রহমান সাইফ, নিসান হোসেন, প্রচার সম্পাদক ফারুক মল্লিক, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, সহ-আরাফাত, রাকিব, সুমন, দর্শনা থানা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রিয়েল ইসলাম লিয়ন, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময়কালে কলেজ ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত করার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

আপডেট : ১১:৫৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬