চুয়াডাঙ্গা ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি, ব্যাংক খাত ও কর্মসংস্থানই অর্থনীতির বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী

Padma Sangbad
২২

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
বর্তমানে দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চরম চাপ সৃষ্টি করা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা পুনর্প্রতিষ্ঠা, কর-জিডিপির নিম্নমুখী অনুপাত সংশোধন এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকেই অর্থনীতির প্রধানতম চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনৈতিক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, “আমাদের অর্থনীতি এক সংকটময় মোড় অতিক্রম করছে। এক দিনে রাতারাতি সব সমস্যার সমাধান সম্ভব না হলেও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর ব্যবস্থাকে গণমুখী ও প্রযুক্তিনির্ভর করা, বেসরকারি বিনিয়োগের ক্ষেত্র সুগম করা এবং ব্যাংক খাতে পূর্ণ সুশাসন প্রতিষ্ঠায় সরকার অবিচল থেকে কাজ করে যাচ্ছে।”
বৈশ্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতিতে ভূরাজনৈতিক সংঘাত, জলবায়ু পরিবর্তনের ধাক্কা ও জ্বালানির মূল্যবৃদ্ধি একধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতির ওপর এসব আন্তর্জাতিক অস্থিতিশীলতার সরাসরি প্রভাব পড়ছে, যা প্রতিনিয়ত টাকার বিনিময় হার ও পণ্যের বাজারে অস্থিরতা তৈরি করছে।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সমস্যা গোপন না করে তা স্বীকার করার মাধ্যমেই সমাধানের আসল পথ উন্মোচিত হয়। বাণিজ্য-সুবিধার ওপর চিরকাল নির্ভরশীল না থেকে নিজস্ব প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করেই আন্তর্জাতিক বাজারে টিকে থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী।

আপডেট : ১২:৫০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬