চুয়াডাঙ্গা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: সড়ক পরিবহনমন্ত্রী

Padma Sangbad
১৬৮

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক:
আগামী ২০২৭ সালের মধ্যে দেশে একটি যুগোপযোগী ও সমন্বিত ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়নে বর্তমান সরকার দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা জানান।
‘বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সরকারের অঙ্গীকার’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ বৈঠকের যৌথ আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রাম ও রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, “সড়কে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার অতি দ্রুত কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করছে। এর অংশ হিসেবে চালক ও যাত্রীদের জন্য স্ট্যান্ডার্ড হেলমেটের মান হালনাগাদ করা, নির্দিষ্ট গতিসীমা কঠোরভাবে প্রয়োগ, দুর্ঘটনার পরপরই জরুরি চিকিৎসাসেবা ব্যবস্থা জোরদার, সড়ক আন্ডারপাস নির্মাণ, মহাসড়কে নিরবচ্ছিন্ন বামদিকের লেন স্থাপন এবং সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করা হচ্ছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, কেবল কোনো নির্দিষ্ট দিবস কেন্দ্রিক বা আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেনা, বরং বছরজুড়ে সড়ক নিরাপত্তায় কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ বজায় রাখতে হবে।
মন্ত্রী উল্লেখ করেন, জাতিসংঘের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার অর্ধেকে নামিয়ে আনতে সরকার, বিশ্বব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী, বেসরকারি সংস্থা এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

আপডেট : ০১:০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬