চুয়াডাঙ্গা ০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

Padma Sangbad
২৫

অনলাইন ডেস্ক।।

বিদেশি পর্যটকদের কাছ থেকে কার্ডে পেমেন্ট নিয়ে আয় করা বৈদেশিক মুদ্রার (ডলার) একটি অংশ নিজেদের কাছে রাখতে পারবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মলসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ ক্ষেত্রে অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ সংরক্ষণের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকি ৮৫ শতাংশ টাকায় রূপান্তর করতে হবে।

আজ রোববার জারি করা এক সার্কুলারে এ সুযোগের কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রির বিপরীতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড এবং অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে পাওয়া বৈদেশিক মুদ্রার একটি অংশ বৈদেশিক মুদ্রার হিসাবে রাখা যাবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে এ সুবিধা দিতে পারবে। সংরক্ষিত বৈদেশিক মুদ্রা চলতি হিসাবের আওতাভুক্ত বৈধ বৈদেশিক লেনদেনের দায় পরিশোধে ব্যবহার করা যাবে। প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান মেনে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে পরিশোধও এর আওতায় থাকবে।

এ সুবিধা কার্যকর করতে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিকভাবে ইস্যু করা কার্ড ও অন্যান্য অনুমোদিত পেমেন্ট উপকরণের মাধ্যমে অর্থ গ্রহণের উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে এডি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন এ সুবিধার ফলে পর্যটন খাতের পাশাপাশি বিদেশি ক্রেতাদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে এমন অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানও আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সুবিধা নিতে পারবে। তবে সংরক্ষিত অর্থ ব্যবহারের ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা বিধিবিধান অনুসরণ করতে হবে।

আপডেট : ০৪:৪৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬