শিরোনাম :
রাজধানীতে গুলিতে যুবক নিহত
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাজধানীর যাত্রাবাড়ীরধলপুর সিটিপল্লী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মারুফ ওরফে দুখু (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত দুখু একটি পাতিল তৈরির কারখানায় কাজ করতেন। তার গ্রামের বাড়ি ঝালকাঠিতে। বর্তমানে সিটি পল্লীতে পরিবারের সাথে থাকতেন।
নিহতের ভগ্নিপতি বাদশা জানিয়েছেন, সন্ধ্যায় কাজ শেষে বাসায় ফিরার পথে বাসার অদূরে ওয়াসা গেট এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের গুলি দুখুর বুকে বিদ্ধ হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌঁনে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।




















