চুয়াডাঙ্গা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপি পুত্রের ৩ দিনের রিমান্ড

Padma Sangbad
৩১

অনলাইন ডেস্ক।।
নাটোরের গুরুদাসপুরে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপির সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এ আদেশ দেন বলে জানিয়েছেন নাটোরের আদালত পরিদর্শক আসমাউল হক।

তিনি বলেন, ‘আজ বিকালে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তুলে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে গুরুদাসপুরের আমলি আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এর আগে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল সোমবার রাতে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়েজিজ্ঞাসাবাদ শুরু করা হয় বলে জানান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাতে হেলমেট পড়া মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুই রাউন্ড গুলিও ছুড়ে দুর্বৃত্তরা। শাকিল পালানোর সময় শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করা হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। অবশেষে ১২ দিন পর গত সোমবার রাত তার মৃত্যু হয়।

আপডেট : ১২:৩৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬