চুয়াডাঙ্গা ১২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোগীর সঙ্গে দুর্ব্যবহার করলে পরকালে জবাব দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

Padma Sangbad
৮

অনলাইন ডেস্ক।।

রোগীদের সঙ্গে চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মানবিক ও ভালো আচরণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নানা সুযোগ-সুবিধা ও উন্নয়নের কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি অনেক ক্ষেত্রে ভিন্ন। এ অবস্থার পরিবর্তনে চিকিৎসকদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ তৈরি করা জরুরি। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চিকিৎসকদের রোগীদের প্রতি মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, আল্লাহ বিভিন্ন সময় অসহায় মানুষ কিংবা রোগীর মাধ্যমে মানুষের আচরণ পরীক্ষা করেন। একজন অসহায় মানুষ সাহায্য চাইতে এলে কিংবা একজন রোগী চিকিৎসার জন্য কাতর হয়ে ডাকলে তার সঙ্গে কেমন আচরণ করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, কোনো রোগী চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে এসে অবহেলা বা দুর্ব্যবহারের শিকার হলে এর জবাবদিহি করতে হবে। শুধু নামাজ-রোজা নয়, মানুষের সঙ্গে ভালো আচরণ এবং অসহায় মানুষের সেবা করাও পরকালের জন্য গুরুত্বপূর্ণ।

হাসপাতালের খাবারের মান নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন হাসপাতালের খাবারের মান নিয়ে আলোচনা থাকলেও অনেক হাসপাতালের খাবার ভালো। এমনকি তিনি নিজেও হাসপাতালের খাবার খেয়ে দেখেছেন বলে উল্লেখ করেন।

এদিকে শিশুদের হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মধ্যে কেউ মারা যাচ্ছে, আবার অনেকে সুস্থও হয়ে উঠছে।

শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং হাসপাতালগুলোতে চিকিৎসার মান উন্নয়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আপডেট : ১২:০০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬