চুয়াডাঙ্গা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে চাকরির প্রলোভনে দুই যুবককে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়ের মামলায় খুলনা থেকে আটক জামাল

Padma Sangbad
৭

খুলনা সংবাদদাতা।।
ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই যুবককে লিবিয়ায় নিয়ে জিম্মি করে মুক্তিপণ আদায়ের অভিযোগে জামাল হাওলাদার নামে একজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানাধীন সদর হাসপাতাল মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক জামাল হাওলাদার খুলনার রূপসা থানার পশ্চিম নন্দনপুর গ্রামের মৃত চাঁন মিয়া হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এজাহারনামীয় আসামি আইনাল সরদার যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের সুফিয়া খাতুনের ছেলে সুমন হোসেন ও তার সতীনের ছেলে উজ্জ্বল হোসেনকে ইতালিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখান। বিদেশে পাঠানোর খরচ বাবদ তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা নেওয়া হয়।

পরে ২০২২ সালের ২৭ জুন ঢাকা থেকে বিমানে ওই দুই যুবককে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইতালিতে পাঠিয়ে চাকরির ব্যবস্থা করার পরিবর্তে তাদের অজ্ঞাত স্থানে অবৈধভাবে আটকে রেখে জিম্মি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, পরে আসামি আইনাল সরদার ও আসমা খাতুনের মাধ্যমে দুই যুবকের মুক্তির জন্য ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাদের লিবিয়ার মাফিয়া চক্রের কাছে বিক্রি করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ সময় দুই যুবকের ওপর শারীরিক নির্যাতনের ভিডিও ও ছবি মোবাইল ফোনে তাদের পরিবারের কাছে পাঠানো হয়। নির্যাতনের ছবি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন সময়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করা হয়।

এ ঘটনায় সুমনের মা সুফিয়া খাতুন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে ২০২৫ সালের ১৩ মে মানব পাচার দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে একই বছরের ১১ জুন ঝিকরগাছা থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত হয়।

মামলার তদন্তে জানা গেছে, সুমন ও উজ্জ্বলের জীবন রক্ষায় তাদের পরিবার বিভিন্ন আসামির ব্যাংক হিসাবে মোট ২২ লাখ টাকা জমা দেয়। এর মধ্যে জামাল হাওলাদারের ব্যাংক হিসাবেও চার লাখ টাকা জমা দেওয়া হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি যশোরের পরিদর্শক প্রভাষ মল্লিক জানান, তদন্তকালে জামাল হাওলাদারের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপডেট : ০২:৫৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬