চুয়াডাঙ্গা ০১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারী কর্মীর বাসায় গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা, উদ্ধার করলেন ২ ছেলে

Padma Sangbad
১৬

অনলাইন ডেস্ক।।
বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু দলের নারী কর্মীর বাসায় গিয়ে তালাবদ্ধ হয়ে পড়লে তাকে তার দুই ছেলে ও সহযোগীরা উদ্ধার করেছে। গতকাল শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলা গেট সংলগ্ন মাশাল্লাহ ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন ৫ আগস্টের পরে দলে ভেড়া বিএনপি কর্মী তানিয়া আক্তার। গতকাল রাত সাড়ে ১১টার দিকে তার ফ্লাটে যান বদিউজ্জামান মিন্টু। ঘটনা টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তানিয়ার ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা দিয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের কয়েক জনকে খবর দেন।

তারা ঘটনাস্থলে গিয়ে বদিউজ্জামান মিন্টুকে ওই ফ্ল্যাটে তালাবদ্ধ অবস্থায় রেখে এ খবর জানাতে বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল ও গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের বাসায় যান। খবর পেয়ে তখন স্থানীয় কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে তারা দেখেন বদিউজ্জামান মিন্টুর দুই ছেলে অন্তর ও অঞ্জন এবং মিন্টুর সহযোগী ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা শাবল দিয়েতানিয়ার দরজার তালা ভেঙে বদিউজ্জামান মিন্টুকে সেখান থেকে বের করেন। পরে তাকে একটি মোটরসাইকেলে তুলে গৌরনদী খ্রিষ্টানপাড়ার ভেতর দিয়ে ঘুরে মিন্টুকে তার বাড়ির দিকে নিয়ে যান।

এ ঘটনার পরপরই জসিম শরীফ ও এস মাসুদের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছেন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতা। তারা তানিয়াকে ডেকে বলেন, ৫ আগস্টের আগে তিনি (তানিয়া) ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ছিলেন। ৫ আগস্টের পরে বিএনপি নেত্রী সেজে বিএনপি নেতাকর্মীদের চরিত্র নষ্ট করার কাজ করছেন। তারা তাকে গৌরনদী থেকে চলে যাওয়ার নির্দেশ দেন।

গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফ জহির সাজ্জাদ হান্নান বলেন, ‘ছাত্রদল ও যুবদল নেতাদের মুখে ঘটনা শুনেছি। তবে এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’

বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল বলেন, ‘ছাত্রদল-যুবদল নেতাদের মুখে ঘটনা শুনে আমি তাদেরকে নির্দেশ দিয়েছি আগে মিন্টুকে তালাবদ্ধ অবস্থা থেকে উদ্ধার কর, তারপর দলীয়ভাবে বসে আমরা সিদ্ধান্ত নেব এ ব্যাপারে কি করা যায়। আমার কথামতো ছাত্রদল ও যুবদল নেতারা মিন্টুকে উদ্ধারের জন্য সেখানে গেলে মিন্টুর সহযোগীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার ও আমাকে গালিগালাজ করে।’

ঘটনা সম্পর্কে অভিযুক্ত বদিউজ্জামান মিন্টু ও তানিয়া আক্তারের বক্তব্য জানার জন্য একাধিকবার তাদের মোবাইল ফোনে কল করা হলেও তারা কল রিসিভ করেননি। তবে তানিয়া আক্তারের ফ্ল্যাটের দরজায় গিয়ে ডাকাডাকি করা হলেও তিনি দরজা খোলেননি। তার ছেলে ভেতর থেকে বলেন, ‘আম্মু বাসায় নেই।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, ‘লোকমুখে ঘটনা জেনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপডেট : ০১:০০:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬