চুয়াডাঙ্গা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাজুরায় যাদবপুর হাফেজিয়া মাদ্রাসার তৃতীয় তলা উদ্বোধন, ১৬ হাফেজকে পাগড়ি প্রদান

Padma Sangbad
৯

যশোর সংবাদদাতা।।

যশোরের খাজুরায় যাদবপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত তৃতীয় তলা ভবনের উদ্বোধন এবং ১৬ জন হাফেজকে পাগড়ি প্রদান করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় মাদ্রাসার হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা ও পাগড়ি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সভাপতি আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর দড়াটানা জামিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন সুতিঘাটা মাদ্রাসার মুহতামিম মাওলানা নাসিরুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা মুন্সি আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যাদবপুর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক আব্দুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে শিশু শিক্ষার্থী আলিফ আল মাহদি পবিত্র কোরআন তিলাওয়াত ও নাতে রাসুল পরিবেশন করে। পরে মাদ্রাসার মূল ভবনের নবনির্মিত তৃতীয় তলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা নাসিরুল্লাহ।

আলোচনা সভা শেষে মাদ্রাসার ১৬ জন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেন অনুষ্ঠানের অতিথিরা। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০১:১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬