চুয়াডাঙ্গা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি: রুহুল কবির রিজভী

Padma Sangbad
৩৭

যশোর প্রতিনিধি:
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “পরাজিত ফ্যাসিস্টদের রক্তের তৃষ্ণা এখনো মেটেনি। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে যারা ১ হাজার ৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও টিকতে না পেরে পালিয়ে গিয়েছিল, পার্শ্ববর্তী দেশে বসে তাদের সেই রক্তের নেশা আবারও জেগে উঠেছে।”
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যশোর পৌর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, “সেই রক্তের তৃষ্ণা মেটাতেই তারা মানুষ হত্যা করছে, পুলিশের গাড়ি ও সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিচ্ছে। গত এক-দুই দিনের মধ্যে তারা নড়াইলের কালিয়ায় দুজনকে এবং ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতা রাজু মোল্লাকে নৃশংসভাবে হত্যা করেছে। এখনো তাদের মানুষ হত্যার নেশা কাটেনি।”
দলীয় নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, “সরকার দৃঢ়চিত্তে সন্ত্রাস দমনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন—ধৈর্যের সীমা পার হয়ে গেছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতি পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন ও রাজপথে এই ‘পঞ্চম বাহিনী’ ও দুর্বৃত্তদের প্রতিহত করব এবং চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেব। যাতে করে আর কোনো মানুষ হত্যার শিকার না হয় বা কারো বাড়ি-গাড়ি না পোড়ে। দেশে চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।”
‘জুলাই সনদ’ প্রসঙ্গে রিজভী বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তবে সনদের বেশ কিছু বিষয়ে বিএনপির আপত্তি রয়েছে, যা নিষ্পত্তির জন্য সংসদের বিরোধী দলগুলোকে আলোচনার জন্য ডাকা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমেই এর সমাধান হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও যোগ করেন, দীর্ঘ ১৭ বছরের ভয়ংকর দুঃশাসন সরাতে গিয়ে ছোট্ট শিশু থেকে শুরু করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাণ দিয়েছে। পরবর্তীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে এবং বর্তমান সরকার একটি নির্ভেজাল জনগণের সরকার।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু এবং অন্যদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আপডেট : ১১:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬