চুয়াডাঙ্গা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় আ’লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Padma Sangbad
১৩

বিশেষ প্রতিনিধি :

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী বাণিজ্যিক শহর দর্শনায় আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির প্রতিবাদে ঝোড়ো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শনা পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে অংশ নেন। মিছিলটি দর্শনা পুরাতন বাজারস্থ সামনে থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দর্শনা শাহরিয়ার মুক্ত মঞ্চ এসে শেষ হয়।এ সময় রাজপথ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সরকারবিরোধী স্লোগান এবং নৈরাজ্যবিরোধী আহ্বানে উত্তাল হয়ে ওঠে।

মিছিল শেষে বাণিজ্যিক কেন্দ্রস্থলের এক মোড়ে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে দর্শনা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের সকল স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমবেত হন।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট। তিনি তাঁর বক্তব্যে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “লকডাউনের নামে গণবিরোধী আওয়ামী লীগ যদি আবার কোনো ধরনের নৈরাজ্য, অগ্নিসংযোগ বা নাশকতা চালিয়ে জনজীবন অচল করার অপচেষ্টা করে, তবে দর্শনার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হাতে তা রাজপথেই প্রতিহত করা হবে।”

বিশেষ সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার এবং এনামুল হক মুকুল শাহ্ বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে মেতেছে গণবিচ্ছিন্ন একটি গোষ্ঠী। কোনো ধরনের ষড়যন্ত্রমূলক অপতৎপরতা বরদাশত করা হবে না।”
এছাড়া আরও উপস্থিত ছিলেন
পৌর বিএনপির আহ্বায়ক ফারুক হোসেন, সদস্য সচিব জালাল উদ্দিন, যুবদল নেতা রাকিবুল ইসলাম ব্ররাইটসহ দর্শনা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশের বক্তারা একসূত্রে বলেন, দীর্ঘ রাজনৈতিক দমন-পীড়ন পেরিয়ে দেশ যখন শান্ত ও স্বাভাবিক গতিতে এগোচ্ছে, তখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত দেশের মানুষ গ্রহণ করবে না। দলের সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে যেকোনো উসকানির বিরুদ্ধে সর্বদা সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন।

আপডেট : ০৩:১৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬