চুয়াডাঙ্গা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির

Padma Sangbad
১২

অনলাইন ডেস্ক।।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

অস্ট্রেলিয়া সফর শেষে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য করতে হবে। দেশের বৃহত্তম স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা শুরু হয়েছিল উল্লেখ করে জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুব সমাজ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।

সকল হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

আপডেট : ১২:০৪:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬