চুয়াডাঙ্গা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এসে পৌঁছেছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

Padma Sangbad
১০

বিনোদন ডেস্ক (দৈনিক পদ্মা সংবাদ):

বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেই ঢাকায় পৌঁছানোর কথা জানান তিনি।

ঢাকায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া ভক্তদের উদ্দেশ্যে লেখেন, “হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের সুন্দর শহরে পৌঁছেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত। আমার অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না।”

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে তাঁর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড। ফুয়াদ নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ২৭ নভেম্বর বিকেল ৫টায় এই সংগীতের আসর বসবে। ইতোমধ্যে অনলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগে ২০২২ সালেও ঢাকায় এসে কনসার্ট করে গিয়েছিলেন ‘বিলিয়নেরা’ খ্যাত এই পপতারকা।

আপডেট : ১২:১২:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬