চুয়াডাঙ্গা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথে ইরান

Padma Sangbad
৯

আন্তর্জাতিক ডেস্ক : দূরপাল্লার হামলার সক্ষমতা বাড়াতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোচ্ছে ইরান। বিদ্যমান ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের হাইব্রিড ক্ষেপণাস্ত্র তৈরি করছে দেশটি। এসব ক্ষেপণাস্ত্র আগের তুলনায় আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে এবং শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্টের (সিটিপি) বিশ্লেষণে ইরানের এই সক্ষমতা বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। প্রতিষ্ঠান দুটির দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সম্প্রতি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনার ভিডিও প্রকাশ করেছে।

বিশ্লেষকদের মতে, ইরান বিদ্যমান ক্ষেপণাস্ত্রের শক্তিশালী চালনাব্যবস্থা ও লক্ষ্যবস্তুতে আঘাতের আগে গতিপথ পরিবর্তনে সক্ষম প্রযুক্তির সমন্বয়ে নতুন সংস্করণ তৈরি করছে। এতে ক্ষেপণাস্ত্রের গতি ও আঘাতের নির্ভুলতা বাড়তে পারে। পাশাপাশি প্রতিপক্ষের প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে আসতে পারে।

আইএসডব্লিউর দাবি, হজ কাসেম ক্ষেপণাস্ত্রের চালনাব্যবস্থার সঙ্গে খাইবার শেকান, খাইবার শেকান-২ ও ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তির সমন্বয়ে নতুন সংস্করণ তৈরির উদ্যোগ নিয়েছে ইরান। তবে দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা দিয়ে ব্যাপক হারে এসব ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব কি না, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে ইরানের কয়েকটি সামরিক ঘাঁটিতে নতুন স্থাপনা নির্মাণ, অবকাঠামো ভূগর্ভে সরিয়ে নেওয়া এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতের চিত্র উঠে আসে। শাহরুদ এলাকার একটি স্থানে খননকাজকে ক্ষেপণাস্ত্র উৎপাদনের সম্ভাব্য প্রস্তুতি হিসেবেও দেখেছেন একজন সিআইএ বিশ্লেষক।

এদিকে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দুই দেশের মধ্যে উত্তেজনা কমেনি।

নভেম্বরের মাঝামাঝি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় তেহরান তাদের সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে। সূত্র: ইন্ডিপেনডেন্ট

আপডেট : ১২:৩০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬