চুয়াডাঙ্গা ০১:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ল মার্কিন ডলারের দাম

Padma Sangbad
৫

অর্থনীতি ডেস্ক : ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলাবাজারেও বাড়ছে মার্কিন ডলারের দাম। চাহিদা অনুযায়ী নগদ ডলারের সরবরাহ না থাকায় গত দুই দিন ধরে খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৫০ পয়সা থেকে ১৩০ টাকা ৭০ পয়সায়। অথচ মানিচেঞ্জার অ্যাসোসিয়েশনের নির্ধারিত দর ১২৯ টাকা ৫০ পয়সা।

রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি চেঞ্জারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল থেকে ১৩০ টাকা ৫০ পয়সার কম দামে নগদ ডলার মিলছে না। এর আগে গত মঙ্গলবার খোলাবাজারে ডলারের দাম ১৩০ টাকার নিচে ছিল। দুই সপ্তাহ আগেও প্রতি ডলার কেনাবেচা হয়েছে ১২৮ টাকার আশপাশে।

খোলাবাজারের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলেও ডলারের দর ঊর্ধ্বমুখী। বর্তমানে ব্যাংকগুলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ডলার কিনছে ১২৫ থেকে ১২৬ টাকা দরে। অন্যদিকে আমদানির জন্য ডলার বিক্রি করছে সর্বোচ্চ ১২৫ টাকা ৩০ পয়সায়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয়ে প্রত্যাশিত গতি না থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি বিদেশগামী যাত্রীর সংখ্যা কমে যাওয়ায় খোলাবাজারে নগদ ডলারের সরবরাহও সংকুচিত হয়েছে।

মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের ভাষ্য, ব্যাংক থেকে চাহিদামতো নগদ ডলার না পাওয়ায় অনেক গ্রাহক খোলাবাজারের ওপর নির্ভর করছেন। এতে সরবরাহ কম থাকার বিপরীতে চাহিদা বেড়ে যাওয়ায় ডলারের দাম আরও বাড়ছে।

ব্যবসায়ীরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে নগদ ডলারের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না গেলে খোলাবাজারে দামের ঊর্ধ্বমুখী চাপ অব্যাহত থাকতে পারে।

আপডেট : ১২:৪৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬