চুয়াডাঙ্গা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া পার হলে পদ্মা সেতু ভেঙে পড়বে :শাজাহান খান

Padma Sangbad
৪০

অনলাইন ডেস্ক।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান শাজাহান খান বলেছেন, বিএনপির চক্রান্তকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। আগামী বছরের মধ্যে আমরা পদ্মা সেতু পার হব।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে শাজাহান খান বলেন, “আপনি খালেদা জিয়া বলেছিলেন, এ পদ্মা সেতু তৈরি করতে পারবে না। হাস্যকর কথা বলেছিলেন সেদিন, পদ্মা সেতু জোড়াতালি দিয়ে হচ্ছে এটাও বলেছিলেন। এ সেতু আপনি পার হবেন না, ভেঙে পড়বে। আপনি যেদিন পার হবেন, আমরা সেদিন জিজ্ঞাসা করব, আপনি আপনার ওয়াদা রক্ষা করছেন না কেন?”
তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের কঠোর সমালোচনা করে বলেন, “বাংলাদেশেও অনেক ভাস্কর্য আছে। আজকে আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছেন তাদের কাছে আমাদের প্রশ্ন, চট্টগ্রামে জিয়াউর রহমানের ভাস্কর্য আছে। ঢাকায় ২৯ নম্বর মিন্টু রোডে খালেদা জিয়া যখন সেখানে ছিলেন সেই বাড়িতে জিয়াউর রহমানের ভাস্কর্য আছে। তখন কেউ জিহাদ ঘোষণা করলেন না কেন।”
ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়া মীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌরসভার মেয়র নায়ার কবির, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

আপডেট : ১২:০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০