চুয়াডাঙ্গা ০৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপত্তি থাকলে রিভিউ করা যাবে এইচএসসি পরীক্ষার ফল

Padma Sangbad
১০০

অনলাইন ডেস্ক।
আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় এইচএসসির ফল ঘোষণা করা হবে। এসএমএস ও অনলাইনে ফল পাওয়া যাবে। আপত্তি থাকলে প্রকাশিত পরীক্ষার ফল রিভিউয়ের সুযোগ থাকবে আগ্রহীদের বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফলাফলে কারো আপত্তি থাকলে রিভিউ করতে পারবেন।
ফলাফল প্রকাশের পর রিভিউয়ের পদ্ধতি জানিয়ে নোটিশ দেওয়া হবে।
উল্লেখ্য, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ১ এপ্রিল। কিন্তু করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এইচএসসি পরীক্ষাও বাতিল করা হয়।
পরে জেএসসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

আপডেট : ১২:৪৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১