চুয়াডাঙ্গা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আত্মসমর্পণের পর জামিন পেলেন মিলা

Padma Sangbad
১০০

অনলাইন ডেস্ক।
জনপ্রিয় পপ গায়িকা মিলা ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। অ্যাসিড হামলার মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগের মামলায় দশ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার মিলা তার আইনজীবীর মাধ্যমে ঢাকার অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে ট্রাইব্যুনালের বিচারক দিদারা চদ্রনা তার জামিন আবেদন মঞ্জুর করেন।
গত ২৮ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় বিচারক মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উল্লেখ্য, ২০১৯ সালের ৫ জুন এ সংগীতশিল্পীর বিরুদ্ধে অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন সাবেক স্বামী পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন।

আপডেট : ০৮:২২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১