শিরোনাম :
কুমিল্লায় পবিত্র কোরান অবমাননা সংক্রান্ত খবরটি খতিয়ে দেখছে সরকার :ধর্ম প্রতিমন্ত্রী
Padma Sangbad

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক :কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা বিষয়ক খবরটি খতিয়ে দেখছে সরকার। এ ব্যাপারে ইতোমধ্যেই স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। এক জরুরি ঘোষণায় ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ কথা বলেছেন।
ওই ঘোষণায় তিনি বলেন, কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশে যে কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক, তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।।



















