চুয়াডাঙ্গা ০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Padma Sangbad
২০৩

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।

বেগম রোকেয়া ছিলেন দূরদৃষ্টিসম্পন্ন একজন আধুনিক নারী। তিনি উপলব্ধি করেছিলেন সমাজ তথা রাষ্ট্রের সার্বিক উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীকে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে উপযুক্ত করে গড়ে তোলা একান্ত প্রয়োজন। তার এই উপলব্ধি ও আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। বৃহস্পতিবার (৯ডিসেম্বর) বেলা ১২ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে- শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা,আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস শ্রেষ্ঠ জায়িতাদের সন্মাননা প্রদান ও উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলে উপজেলা আওয়ামিলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোছাঃ শরিফুনেচ্ছা মিকি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তাজুল ইসলাম, পৌর আওয়ামিলীগে আহ্বায়ক মোঃ ফারজেল হোসেন প্রমুখ। এসময় ৫ জন শ্রেষ্ঠ জয়িতা মায়েদের হাতে সন্মাননা স্বরূপ ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিলা বেগম।
আরো উপস্থিত ছিলেন নির্যাতিতা নারী,শিক্ষক, উপজেলা প্রশাসনে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।

আপডেট : ০১:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১