চুয়াডাঙ্গা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ৫ ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

Padma Sangbad
২২৮

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি:
তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম এবং সংরক্ষিত আসনের মহিলা মেম্বার ও সাধারণ মেম্বারদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে উপজেলার পাঁচটি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের আব্দুস সামাদ আজাদ, ২নং তোড়িয়া ইউনিয়ন পরিষদের মোহাম্মদ শাহ্, ৩নং আলোয়াখোয়া ইউনিয়ন পরিষদের মোঃ মোজাক্কারুল আলম, ৪নং রাধানগর ইউনিয়ন পরিষদের মোঃ আবু জাহেদ ও ৬নং ধামোর ইউনিয়ন পরিষদের মোঃ আবু তাহের দুলাল। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, ওসি(তদন্ত) দুলাল উদ্দীন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য লুৎফা বেগম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যমকর্মীগণ। এসময় জেলা প্রশাসক নবনির্বাচিত জনপ্রতিনিধিগণকে তৃণমুলের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহিত নানা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করার আহবান জানান। পরে জেলা প্রশাসক নবনির্বাচিত সকল চেয়ারম্যানগণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আপডেট : ১০:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২