চুয়াডাঙ্গা ০৫:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৩৮

Padma Sangbad
১২৬

অনলাইন ডেস্ক।
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। আহত হয়েছে আরও অন্তত দুইশতাধিক। বৃহস্পতিবার দেশটির দমকল বাহিনী এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সাংবাদিক ও দমকল বাহিনীর বরাত দিয়ে এএফপি জানায়, তিউনিসিয়ার সীমান্তবর্তী এল টারফ প্রদেশে দাবানলে ৩৬ জন মারা গেছেন। সেখানে তাপমাত্রা প্রায় ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আলজেরিয়ার গণমাধ্যমগুলো জানায়, ধোঁয়ায় অন্তত ২০০ জন পুড়ে গেছে বা শ্বাসকষ্টে আক্রান্ত হয়েছে।

আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রতি বছর বনাঞ্চলে দাবানল হয়ে থাকে। গত বছর এই কারণে সেখানে ৯০ জন মারা গেছে বলে মনে করা হয়। এছাড়া দাবানলের কারণে ২০২১ সালে সেখানকার এক লাখ হেক্টরের বেশি বনভূমি পুড়ে যায়।

বৃহস্পতিবার সকালে আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে প্রধানমন্ত্রী আয়মান বেনাবদেররহমান দাবানল আক্রান্ত এলাকা পরিদর্শন করছেন।

খবর বিবিসির।

আপডেট : ০৯:২১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২