চুয়াডাঙ্গা ০৩:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

Padma Sangbad
৮৮

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ পৌরসভার উদয়পুর এলাকা থেকে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১ টার দিকে ওই গ্রামের গোরস্থান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গ্রেফতারকৃত হলো- শহরের পবহাটি সৃজনী মোড় এলাকার শাহাজ উদ্দিনের ছেলে ফয়সাল আহম্মেদ ও উদয়পুর গ্রামের মতলেব শাহা’র ছেলে জসিম উদ্দিন।পুলিশ জানান, উদয়পুর গোরস্থান এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় হাতে নাতে ৪৭ বোতল ফেন্সিডিলসহ ওই দুইজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো বলেও জানিয়েছে পুলিশ।

আপডেট : ০৮:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২