চুয়াডাঙ্গা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Padma Sangbad
১২২

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাঁটা পড়ে অজ্ঞাত (৩৬) এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, রেল লাইনের এক পাশে মাথা ও অন্যপাশে দেহ পড়ে ছিল। তবে স্থানীয়রা অজ্ঞাত ওই নারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন।বারবাজার রেল স্টেশনের মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত আনুমানিক ১২ টার দিকে বারবাজার স্টেশনের সন্নিকটে ২১নং ব্রীজের কাছে অজ্ঞাত নারী ট্রেনে কাঁটা পড়ে মারা যান। তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসে ওই নারী কাঁটা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

আপডেট : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২