জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে কোটচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা।।
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচন -২০২২ উপলক্ষে কোটচাঁদপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ কোটচাঁদপুর উপজেলা শাখার আয়োজনে
মঙ্গলবার বিকালে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শরিফুন্নেছা মিকি’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খাঁন চঞ্চল, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কনক কান্তি দাস।
এসময় আরও উপস্থিত ছিলেন
উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান বাবলু, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম,
পৌর আঃলীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক রিপণ মন্ডল প্রমূখ।
মতবিনিময় সভায় কোটচাঁদপুর উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার প্রার্থীসহ এলাকার রাজনৈতিক ব্যক্তি, সুধিজন উপস্থিত ছিলেন।।





















