চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ক্যাম্পাস উদ্বোধন

চুয়াডাঙ্গায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের উদ্বোধন করা হয়।
সোমবার ( ৩ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঘোড়ামারা নামক হানে অবস্থিত নতুন ক্যা¤পসের উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, রাজনীতিবিদ ও শিক্ষার্থীবৃন্দ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেসরকারি ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি ২০১২ সালের ১৪ মার্চ এর যাত্রা শুরু হয়। শুরু থেকে এ পর্যন্ত ভাড়া বাসায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিলো। ৫২ বিঘা জায়গার উপর ক্যাম্পাসটি নির্মান করা হয়েছে। ৮টি বিভাগে সহস্রাধিক শিক্ষার্থী রয়েছে। নতুন ক্যাম্পাস পাওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত।।




















